ময়মনসিংহ জেলা পুলিশের গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৬ জানুয়ারি ২০২৪ সকাল সাড়ে আট টায় ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার অভিভাবক মান্যবর পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম।

পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অফিসার ও ফোর্সদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করেন। আজকের মাস্টার প্যারেডে পুলিশ সুপার মহোদয় ২৮ জনকে জিএস মার্ক এবং ১৩ জনকে অর্থ পুরস্কার ঘোষণা করেন।

গ্র্যান্ড মাস্টার প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ), ময়মনসিংহ।

আরও পড়ুন>> গৌরীপুর স্থগিত আসনে নির্বাচনের পর বিজয়ী নিলুফার আনজুম পপি

জেলা পুলিশের সিনিয়র অফিসারদের মধ্যে জনাব মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ( পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব মোঃ শাহীনুল ইসলাম ফকির, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল), জনাব মোঃ সুমন মিয়া অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল),জনাব আফরোজা নাজনীন, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল), জনাব অরিত সরকার, সহকারী পুলিশ সুপার, (ত্রিশাল সার্কেল),জনাব মোঃ আতাহারুল ইসলাম তালুকদার, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল), জনাব সাগর সরকার, সহকারী পুলিশ সুপার, (হালুয়াঘাট সার্কেল) সহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের সকল ইউনিটের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

1 thought on “ময়মনসিংহ জেলা পুলিশের গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত”

  1. অভিনন্দন ময়মনসিংহ জেলা পুলিশদের❤️‍🔥🇧🇩।

    New technology inventions 2024: দিতে হবে না চার্জ, দুই ফোটা জল দিলেই চলবে ব্যাটারি

    https://www.sohobanglait.com/new-technology-inventions-2024/

    Reply

Leave a Comment