সিটি করপোরেশন ময়মনসিংহ
২০১৮ সালের ২ এপ্রিল সিটি করপোরেশন ময়মনসিংহ ঘোষণা করা হয়।
এটি বাংলাদেশের দ্বাদশ সিটি কর্পোরেশন ও এর আয়তন ৯১ দশমিক ৩১৫ বর্গ কি.মি.।
সিটি করপোরেশন ময়মনসিংহ এর কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা :
- ইকরামুল হক টিটু, মেয়র, মসিক
- মো: ইউসুফ আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা, মসিক
- রাজীব কুমার সরকার, সচিব(উপসচিব), মসিক
ময়মনসিংহ শহর প্রতিষ্ঠিত হয় ১৮১১ সালে। মুক্তাগাছার জমিদার রঘুনন্দন আচার্য এই শহরের জন্য জায়গা দেন ।
১৮৮৪ সালে রাস্তায় প্রথম কেরোসিনের বাতি জ্বালানো হয়। ১৮৮৬ সালে ঢাকা-ময়মনসিংহ রেলপথ ও ১৮৮৭ সালে জেলা বোর্ড গঠন করা হয়।
১৮৬৯ সালে স্থাপিত ময়মনসিংহ পৌরসভা একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী পৌরসভা। তৎকালীন নাম ছিল নাসিরাবাদ টাউন কমিটি।
পাঁচটি গ্রাম যথা নাসিরাবাদ, কৃষ্ণপুর, সেহড়া, চরপাড়া এবং কাশর নিয়ে পৌরসভার বিস্তৃতি ছিল, যার আয়তন ছিল ২.১৫ বর্গ কিলোমিটার।
১৯৭৭ সালে এটি মিউনিসিপ্যাল কমিটিতে উন্নীত হয়। ১৯০৫ সালে নাসিরাবাদের পরিবর্তে ময়মনসিংহ নাম ধারণ করে এবং ১৯৩৬ সালে কৃষ্ণপুর ছাড়া বাকি চারটি গ্রাম মিলে ময়মনসিংহ শহর মৌজা গঠিত হয়। ১৯৭২ সালের Bangladesh Local Council and Municipal Committee Order দ্বারা ময়মনসিংহ টাউন কমিটি বিলুপ্ত করে ময়মনসিংহ পৌরসভা নামকরণ করা হয়। ১৯৭৮ সালে Declaration and Alteration of Municipalities Rulesঅনুসারে ৮.৩৯ বর্গকিলোমিটার এলাকা বর্ধিত করা হয়। বর্তমানে পৌরসভার আয়তন ২১.৭৩ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় পাঁচ লক্ষাধিক।শ হরটি রাজধানী ঢাকা থেকে ১২১ কি.মি. উত্তরে প্রায় সমতল ভূমির ওপর অবস্থিত। ময়মনসিংহ শহরের উত্তর পূর্ব প্রান্ত দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদ, মহাপর্বত হিমালয় সরোবর হতে উৎসরিত হয়ে, আসাম ও ময়মনসিংহ শহরের উপকন্ঠের ওপর দিয়ে প্রবাহিত হয়ে, ভৈরবের কাছে মেঘনায় মিলিত হয়ে, দক্ষিণে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। শহরটির উত্তরে কাকারধারী ইউনিয়ন ও ব্রহ্মপুত্র নদ দক্ষিণে কেওয়াটখালী ইউনিয়ন, পূর্বে ব্রহ্মপূত্র নদ ও পশ্চিমে আকুয়া ইউনিয়ন।
ময়মনসিংহের খবর পড়ুন : ময়মনসিংহ টিভি ওয়েবসাইট
Mymensingh City Corporation
Mymensingh city Corporation News
নিচে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নিউজ পড়ুন…
মাসকান্দা বাসস্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদে মসিকের
ময়মনসিংহ সিটি কর্পোরেশন নগরীর যানজট নিরসন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। সোমবার (১৫ জুন) পরিচালিত অভিযানে ...
মতবিনিময় সভায় নবনিযুক্ত মসিক প্রশাসক উম্মে সালমা তানজিয়া
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাবেক মেয়রকে অপসারণ করে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া মহোদয়কে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) দেশের ...
দ্বিতীয় বারের মতো দ্বায়িত্ব গ্রহন করলেন মেয়র ইকরামুল হক টিটু
ময়মনসিংহ, ৩০ জুন: ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর নবনির্বাচিত মেয়র মোঃ ইকরামুল হক টিটু আজ রবিবার বলেছেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে তিনি সচেষ্ট থাকবেন। ...
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন
ময়মনসিংহ, ২৩ মে: ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) আজ জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। শহরের প্রিমিয়ার আইডিয়াল স্কুল মিলনায়তনে আয়োজিত এক ...
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নব নির্বাচিতদের শপথ গ্রহন অনুষ্ঠিত
ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৪ এর নব নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। আজ ৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের শাপলা ...
আবার সিটি কর্পোরেশন মেয়র হলেন ইকরামুল হক টিটু
আজ ৯ মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে বিশাল ব্যবধানে মেয়র নির্বাচন হলেন ইকরামুল হক টিটু “ঘড়ি” প্রতীক নিয়ে। আজ রাতে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল প্রকাশ ...
রমজানে নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা
আসন্ন পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পন্যের মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রমজান ও ঈদ-উল-ফিতরে ঘরমুখী মানুষের ঈদযাত্রা যানজটমুক্ত ও স্বাচ্ছন্দ্যময় রাখার ...
মসিক মেয়র পদে কে কোন প্রতীক পেল? জেনে নিন
আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হচ্ছে আজ। ইতিমধ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র পদের প্রতীক বরাদ্দ হয়ে গেছে। সদ্য সাবেক মেয়র ইকরামুল ...
মহান বিজয় দিবস উপলক্ষে সিটি করপোরেশনের শ্রদ্ধা নিবেদন
আজ ১৬ ডিসেম্বর সকালে ময়মনসিংহের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ সিটি করপোরেশন। আজ মহান বিজয় দিবস । বাঙালি জাতির হাজার বছরের ...
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আজ বিকেল ০৪ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর উদ্যোগে শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ...















