আজ মঙ্গলবার সকাল থেকেই ময়মনসিংহের আকাশ যেন ভারি হয়ে আছে এবং আবহাওয়া অধিদপ্তর পরবর্তী তিনদিনের আবহাওয়া পূর্বাভাস জানিয়েছেন । দেখে বোঝার উপায় নেই যে কুয়াশা পড়বে নাকি বৃষ্টি পড়বে। সকাল থেকেই ময়মনসিংহে এখন পর্যন্ত রোদের দেখা মিলে নাই।
তবে আবহাওয়া অধিদপ্তর বলেছে আজকে ময়মনসিংহ বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। আকাশে মেঘ থাকার ফলে রোদের দেখা নেই এবং শীতের শেষের দিকে হবার কারনে সেটি কুয়াশার মতো লাগছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহের বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও ময়মনসিংহের বাইরে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। এছাড়াও ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে।
আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে বলে তাপমাত্রাও গতকালের থেকে কিছুটা কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।
আরও পড়ুন >> জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম : সংক্ষিপ্ত আত্মজীবনী
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, বছরের এই সময়ে সাধারণত কিছুটা বৃষ্টি হয়ে থাকে। দুই একদিন এরকম আবহাওয়া থাকতে পারে এবং আজকে সন্ধার দিকে কিছুটা বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন স্থানে।
আজ মঙ্গলবার দিনের তাপমাত্রা কম থাকলেও রাতের তাপমাত্রা কিছু বাড়বে বলে জানিয়েছেন। এছাড়াও শেষ রাত থেকে ভোর পর্যন্ত ময়মনসিংহ সহ বেশ কিছু অঞ্চলে কুয়াশা পড়ার কথাও বলেছেন।
ময়মনসিংহের আজকে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হবে। এবং ময়মনসিংহে আজকে আদ্রতার পরিমান ৬৩ শতাংশ।
আজকে সূর্য উদয় হয়েছে ০৬ : ২৯ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ০৫:৫৫ মিনিটে।









