সিটি করপোরেশন ময়মনসিংহ

২০১৮ সালের ২ এপ্রিল সিটি করপোরেশন ময়মনসিংহ ঘোষণা করা হয়।

এটি বাংলাদেশের দ্বাদশ সিটি কর্পোরেশন ও এর আয়তন ৯১ দশমিক ৩১৫ বর্গ কি.মি.।

সিটি করপোরেশন ময়মনসিংহ এর কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা :

  • ইকরামুল হক টিটু, মেয়র,  মসিক
  • মো: ইউসুফ আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা, মসিক
  • রাজীব কুমার সরকার, সচিব(উপসচিব), মসিক

ময়মনসিংহ শহর প্রতিষ্ঠিত হয় ১৮১১ সালে। মুক্তাগাছার জমিদার রঘুনন্দন আচার্য এই শহরের জন্য জায়গা দেন ।

১৮৮৪ সালে রাস্তায় প্রথম কেরোসিনের বাতি জ্বালানো হয়। ১৮৮৬ সালে ঢাকা‌-ময়মনসিংহ রেলপথ ও ১৮৮৭ সালে জেলা বোর্ড গঠন করা হয়।

১৮৬৯ সালে স্থাপিত ময়মনসিংহ পৌরসভা একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী পৌরসভা। তৎকালীন নাম ছিল নাসিরাবাদ টাউন কমিটি।

পাঁচটি গ্রাম যথা নাসিরাবাদ, কৃষ্ণপুর, সেহড়া, চরপাড়া এবং কাশর নিয়ে পৌরসভার বিস্তৃতি ছিল, যার আয়তন ছিল ২.১৫ বর্গ কিলোমিটার।

১৯৭৭ সালে এটি মিউনিসিপ্যাল কমিটিতে উন্নীত হয়। ১৯০৫ সালে নাসিরাবাদের পরিবর্তে ময়মনসিংহ নাম ধারণ করে এবং ১৯৩৬ সালে কৃষ্ণপুর ছাড়া বাকি চারটি গ্রাম মিলে ময়মনসিংহ শহর মৌজা গঠিত হয়। ১৯৭২ সালের Bangladesh Local Council and Municipal Committee Order দ্বারা ময়মনসিংহ টাউন কমিটি বিলুপ্ত করে ময়মনসিংহ পৌরসভা নামকরণ করা হয়। ১৯৭৮ সালে Declaration and Alteration of Municipalities Rulesঅনুসারে ৮.৩৯ বর্গকিলোমিটার এলাকা বর্ধিত করা হয়। বর্তমানে পৌরসভার আয়তন ২১.৭৩ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় পাঁচ লক্ষাধিক।শ হরটি রাজধানী ঢাকা থেকে ১২১ কি.মি. উত্তরে প্রায় সমতল ভূমির ওপর অবস্থিত। ময়মনসিংহ শহরের উত্তর পূর্ব প্রান্ত দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদ, মহাপর্বত হিমালয় সরোবর হতে উৎসরিত হয়ে, আসাম ও ময়মনসিংহ শহরের উপকন্ঠের ওপর দিয়ে প্রবাহিত হয়ে, ভৈরবের কাছে মেঘনায় মিলিত হয়ে, দক্ষিণে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। শহরটির উত্তরে কাকারধারী ইউনিয়ন ও ব্রহ্মপুত্র নদ দক্ষিণে কেওয়াটখালী ইউনিয়ন, পূর্বে ব্রহ্মপূত্র নদ ও পশ্চিমে আকুয়া ইউনিয়ন।

ময়মনসিংহের খবর পড়ুন : ময়মনসিংহ টিভি ওয়েবসাইট

Mymensingh City Corporation

Mymensingh city Corporation News

নিচে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নিউজ পড়ুন…

সেলাই মেশিন বিতরণ

৯০ জন অসহায় পরিবারকে সেলাই মেশিন বিতরণ

—

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ৯০ জন দরিদ্র অসহায় পরিবারের সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ...

ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ

প্রাণঘাতী ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ ময়মনসিংহে প্রচারনা অভিযান

—

ময়মনসিংহ সিটি কর্পোরেশন সোমবার সকালে প্রাণঘাতী ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ প্রচার অভিযান উদ্ধোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ পতিপাদ্য বিষয় সচেতনতাই জয়, ...

সড়কের উদ্বোধন

মসিকের প্রায় সাড়ে ৩ কি.মি. সড়কের উদ্বোধন করেছেন মেয়র

—

আজ বিকেল সাড়ে ৪ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ২৫ নং ওয়ার্ডে বিভিন্ন সড়কের উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু, যার মোট ...

দ্রব্যমূল্য মনিটরিং

মসিক মেয়র ইকরামুল হক টিটুর নতুন বাজারে দ্রব্যমূল্য মনিটরিং

—

চলমান রমজান ও আসন্ন ঈদে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তদের নিয়ে ময়মনসিংহের নতুন বাজারে ...

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের বাজার মনিটরিং কার্যক্রম

—

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গত ২৩ মার্চ আয়োজিত সভার সিদ্ধান্ত মোতাবেক নিয়মিত বাজার মনিটরিং করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশে ...

শেখ মুজিবুর

শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে সিটি করপোরেশনের শ্রদ্ধাঞ্জলি

—

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ বিনম্র শ্রদ্ধায় পালন ...

৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে সিটি করপোরেশন

—

২০ ফেব্রুয়ারী ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে মসিক সিটি করপোরেশন। ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে ৬৬ হাজার ৪৬২ জন শিশুকে খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ময়মনসিংহ ...

Mymensingh city Corporation

ময়মনসিংহে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত

—

আজ ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০ টায় সাকিট হাউজ জিমনেশিয়াম মাঠে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৩ ...

বর্জ্য ব্যবস্থাপনায় সিটি করপোরেশনের নতুন দিগন্ত

—

মেডিকেল বর্জ্য ও বাসাবাড়ির বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ কিছু কার্যক্রম গ্রহণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। শম্ভুগঞ্জের চর ঈশ্বরদিয়া ডাম্পিং স্টেশনে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় একটি ট্রিটমেন্ট ...

ময়মনসিংহে ২৫ কিলোমিটার রাস্তার সড়কবাতি উদ্বোধন

—

আজ ২৩ জানুয়ারি সন্ধ্যা ০৬ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ ও ৩০ নং ওয়ার্ডে প্রায় ২৫ কিলোমিটার সড়কে পোলসহ সড়কবাতি উদ্বোধন করেছেন মেয়র মোঃ ...