ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী প্রায় ৭৯ হাজার

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে সারাদেশের মতো ময়মনসিংহ বিভাগেও শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৫। বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হওয়া এ পরীক্ষায় ময়মনসিংহ বিভাগের চারটি জেলার মোট ১০৬টি কেন্দ্রে ৭৮,৯৯৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

জানা যায়, পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩৭,৩৩৭ জন এবং ছাত্রী ৪১,৬৫৭ জন। বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, বিজ্ঞান বিভাগে ১৫,৯৯৫ জন, মানবিক বিভাগে ৫৬,০৯৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৬,৯০২ জন পরীক্ষার্থী রয়েছে।

জেলাভিত্তিক কেন্দ্র ও পরীক্ষার্থীর সংখ্যা নিম্নরূপ:

  •  ময়মনসিংহ: ৫১টি কেন্দ্রে ৩৮,৯৯৮ জন
  •  জামালপুর: ২৫টি কেন্দ্রে ১৬,৪০৯ জন
  • নেত্রকোনা: ২১টি কেন্দ্রে ১৪,৩১৬ জন
  • শেরপুর: ৯টি কেন্দ্রে ৯,২৭১ জন

এছাড়া, পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত ৫৯,১৪১ জন, অনিয়মিত ২,১৮৪ জন, আংশিক অনিয়মিত ১৭,৫৭৭ জন, প্রাইভেট পরীক্ষার্থী ১ জন এবং মানোন্নয়ন পরীক্ষার্থী রয়েছেন ৯১ জন।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জানিয়েছে, এবছর বিভাগের মোট ২৯০টি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন।

পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। এরপর ১১ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন>>ময়মনসিংহে সানকিপাড়ায় অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান

পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রের ২০০ গজের মধ্যে মোবাইলসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ করা হয়েছে। সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা গেলেও প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *