ময়মনসিংহে এইচএসসি পরীক্ষা ২০২৬ এ অংশ নেবে ৭৩ হাজার শিক্ষার্থী

সারাদেশের সঙ্গে একযোগে ময়মনসিংহে বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা ২০২৬ । মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ময়মনসিংহের অধীনে জেলার ১১১টি কেন্দ্রে মোট ৭৩ হাজার ৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ১৬টি কেন্দ্রে এইচএসসি, আলিম, ব্যবসায় ব্যবস্থাপনা ও ভোকেশনাল পরীক্ষার আয়োজন করা হয়েছে।

এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রতিটি কেন্দ্রের ২০০ গজ এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরীক্ষার্থী ছাড়া অন্য কারও প্রবেশ, পাঁচজনের বেশি ব্যক্তির সমাবেশ, মাইক ব্যবহার এবং মোবাইল ফোন বহন নিষিদ্ধ করা হয়েছে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশ্নপত্রের নিরাপত্তা, কক্ষ ব্যবস্থাপনা ও ডিজিটাল নজরদারিসহ সব বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক দায়িত্ব পালন করবেন। পরীক্ষার্থীদের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। ওএমআর শিট পূরণ, উত্তরপত্র ভাঁজ না করা, সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার এবং মোবাইল ফোন না আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন >> নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে ময়মনসিংহে প্রস্তুতিমূলক সভা

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। জেলা প্রশাসন জানিয়েছে, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *