আজ ১৫ ফেব্রুয়ারী বুধবার ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির ৩নং ভবনে জেলা আইনজীবী সহকারী সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত জেলা আইনজীবী কার্যকরী পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোঃ আব্দুল বারেক এবং সঞ্চালনা করেন জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ রোকোনুজ্জান রিপন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ।এছাড়াও আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট আব্দুল বারেক,জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট মোখলেছুর রহমান কেনন,সহ-সাধাররণ এডভোকেট আবুল কালাম আজাদ,সহ-সাধাররণ এডভোকেট মুহাম্মাদ শহীদুল্লাহ সিরাজ। উক্ত অনুষ্ঠান শেষে জেলা আইনজীবী সহকারী সমিতির পক্ষ ছয়টি দাবী প্রেস করেন।
দেশের সংবাদ পড়ুন : https://jagrotobangladesh.com/
আরও পড়ুন : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে কৃষিমন্ত্রী