তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ময়মনসিংহে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ময়মনসিংহ, ২৭ ফেব্রুয়ারি ২০২৫: তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ময়মনসিংহের মাইজবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে আজ অনুষ্ঠিত হল আব্দুল কদ্দুস ফাউন্ডেশন আয়োজিত আন্তঃকলেজ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। “তারুণ্যের উৎসব ২০২৫” উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ খেলাটি ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী ক্রীড়া, সমাজসেবা, আর্ট ও কালচার ক্ষেত্রে সুপরিচিত প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

এই টুর্নামেন্টের ফাইনাল খেলা কলেজ প্রাঙ্গণে সকাল ১১:৩০ মিনিটে শুরু হয়। খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার ক্রীড়া অফিসার, জনাব আল আমিন। তিনি তার বক্তব্যে বলেন, “খেলা হচ্ছে শক্তি, খেলা হচ্ছে বল। মানবিক গুণাবলী অর্জন করতে হলে খেলার গুরুত্ব অপরিসীম। আমাদের লক্ষ্য হলো মাদকমুক্ত সমাজ গঠন, যেখানে তরুণ প্রজন্মকে শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী করা হবে।”

আব্দুল কদ্দুস ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী এবং শিক্ষা অনুরাগী, জনাব আলহাজ্ব আব্দুল মোমেন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, “মানবসেবা ও তরুণদের জন্য ভালো কিছু করার মাধ্যমে আমরা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি।”

তারুণ্যের উৎসব ২০২৫
পুরস্কার বিতরণী ও সম্মাননা প্রদানের মুহূর্ত 

এছাড়া, এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রনি রাসেল, আব্দুল কদ্দুস ফাউন্ডেশনের প্রধান মুখপাত্র ও প্রধান নির্বাহী, ময়মনসিংহ টিভি ও রেডিও ১৯ এর প্রতিনিধিরা, মাইজবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আশফাক উদ্দিন আহমেদ, ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুল মুহিত, কলেজের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক এবং এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ।

আরও পড়ুন>> ময়মনসিংহে আব্দুল কদ্দুস ফাউন্ডেশন -এর উদ্যোগে কম্বল বিতরণ

আব্দুল কদ্দুস ফাউন্ডেশন সমাজসেবা, শিক্ষা ও খেলার মাধ্যমে তরুণদের নেতৃত্ব গঠনে অগ্রণী ভূমিকা রেখে চলেছে, এবং “তারুণ্যের উৎসব ২০২৫”-এর মতো অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *