ময়মনসিংহ মেডিকেল কলেজ হাম আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাম আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। একই সময়ে নতুন করে আরও ১৯ শিশু ভর্তি হওয়ায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১০০ জন।

শনিবার (১৩ জুন) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। জানা যায়, মারা যাওয়া শিশুটি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার বাসিন্দা। তার বয়স ছিল মাত্র ১০ মাস। গত ২ জুন সন্ধ্যায় তাকে মমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। হামের পাশাপাশি শিশুটি নিউমোনিয়ায়ও আক্রান্ত ছিল।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার (১২ জুন) রাতে সংক্রমণজনিত মারাত্মক শক, নিউমোনিয়া এবং ফুসফুসের আবরণী (প্লুরা) এলাকায় অস্বাভাবিক তরল জমে যাওয়ার জটিলতায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন>> ময়মনসিংহ সহ চার বিভাগে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়

মমেক হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা জানান, গত ১৭ মার্চ থেকে ১৩ জুন সকাল পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাম উপসর্গ নিয়ে মোট ২ হাজার ৬২ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৯১২ জন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *