দেশে আসছে বছরের প্রথম বর্ষাকালীন শক্তিশালী বৃষ্টিবলয় । বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, এটি আগামী ১৮ জুন থেকে অন্তত ১২ দিন সক্রিয় থাকতে পারে। এর প্রভাবে ময়মনসিংহসহ দেশের চারটি বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
শনিবার (১৩ জুন) বিডব্লিউওটির ফেসবুক পোস্টে বলা হয়, শক্তিশালী বৃষ্টিবলয় টি প্রথম ধাপে ১৮ থেকে ১৯ জুন সক্রিয় হতে পারে এবং দ্বিতীয় ধাপে ২৯ থেকে ৩০ জুন পর্যন্ত পর্যায়ক্রমে সক্রিয় থাকবে।
এ সময় ময়মনসিংহ, রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় ভারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রপাত ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন >> ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার
আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।