এবছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫৭.৩৯ শতাংশ। গত বছর (২০২৫ সাল) এই পাসের হার ছিল ৫৮.২২ শতাংশ। তুলনামূলকভাবে এবছর পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দুটোই কমেছে।
বোর্ড সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১,০৫,০২৮ জন। এর মধ্যে পাস করেছে ৬০,২১৪ জন শিক্ষার্থী। এবছর বোর্ডে জিপিএ-৫ অর্জন করেছেন ৫,৭০০ জন পরীক্ষার্থী। অথচ গত বছর (২০২৫) জিপিএ-৫ পেয়েছিলেন ৬,৬৭৮ জন শিক্ষার্থী।
এদিকে, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে প্রকাশিত ফলাফলে পাসের হারের দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বিভিন্ন বোর্ডের সামগ্রিক চিত্র নিচে তুলে ধরা হলো:
-
ঢাকা বোর্ড: ৭১.৬৩ শতাংশ
-
রাজশাহী বোর্ড: ৬৩.৬৭ শতাংশ
-
কুমিল্লা বোর্ড: ৬৫.৪২ শতাংশ
-
যশোর বোর্ড: ৬৬.২৭ শতাংশ
-
চট্টগ্রাম বোর্ড: ৫৯.৪৮ শতাংশ
-
বরিশাল বোর্ড: ৬০.৩৫ শতাংশ
-
সিলেট বোর্ড: ৫৮.৩৩ শতাংশ
-
দিনাজপুর বোর্ড: ৫৮.০৫ শতাংশ
-
ময়মনসিংহ বোর্ড: ৫৭.৩৯ শতাংশ