নির্বাচন
ময়মনসিংহ নির্বাচনের সর্বশেষ খবর, তথ্য ও আপডেট পাবেন এই পাতায়। ইউনিয়ন পরিষদ (ইউপি), উপজেলা, পৌরসভা, সিটি করপোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, ভোটের তারিখ, মনোনয়নপত্র জমার সময়সূচি, ভোটকেন্দ্র ও ফলাফল এখানে এক জায়গায় সাজানো থাকে।
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষণা এলে আমরা সেটি ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার প্রেক্ষাপটে সহজ ভাষায় তুলে ধরি। কোন উপজেলা বা ইউনিয়নে কবে ভোট, কত ইউনিয়নে নির্বাচন হচ্ছে, কোন ধাপে কোথায় ভোট, এসব তথ্য আপনি এখান থেকে দ্রুত খুঁজে নিতে পারবেন।
এই বিভাগে যা পাবেন
- ইউপি নির্বাচনের ধাপভিত্তিক সূচি ও উপজেলাভিত্তিক ভোটের তারিখ
- তফসিল, মনোনয়ন দাখিল, যাচাই-বাছাই ও প্রত্যাহারের সময়সীমা
- ভোটকেন্দ্র, ভোটার সংখ্যা ও নির্বাচন কমিশনের নির্দেশনা
- নির্বাচনের ফলাফল ও আনুষ্ঠানিক ঘোষণা
- নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির খবর
নির্বাচনের খবরে আমাদের নীতি
আমরা নির্বাচনী খবর পরিবেশন করি নিরপেক্ষভাবে। তথ্যের উৎস হিসেবে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিকে গুরুত্ব দিই এবং কোনো আপডেট এলে পুরোনো পোস্ট হালনাগাদ করি।
ময়মনসিংহের নির্বাচন নিয়ে সচরাচর জিজ্ঞাসা
ময়মনসিংহে ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে? ইসির তালিকা অনুযায়ী জেলার ইউনিয়নগুলোতে ভোট হবে পাঁচ ধাপে। উপজেলাভিত্তিক বিস্তারিত তারিখ এই ক্যাটাগরির সংশ্লিষ্ট পোস্টে দেখুন।
নির্বাচনের ফলাফল কোথায় পাব? ফল ঘোষণার পর আমরা ইউনিয়ন বা উপজেলা ধরে ফলাফলের পোস্ট প্রকাশ করি। সবগুলো এই পাতায় সাজানো থাকে।
ময়মনসিংহে সরকারি প্রতিষ্ঠান থেকে অস্ত্র ও মাদক উদ্ধার
ময়মনসিংহে একটি সরকারি প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ১২টার দিকে নগরের মাসকান্দা এলাকার মৎস্য বীজ উৎপাদন ...
গৌরীপুর স্থগিত আসনে নির্বাচনের পর বিজয়ী নিলুফার আনজুম পপি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার আনজুম পপি জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৪ হাজার ৪৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ...
ময়মনসিংহ জেলার সকল আসনের নির্বাচনী ফলাফল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলার ১১টি আসনে নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় স্বতন্ত্র ৬ ও আওয়ামী লীগ ৫ আসনে জয়ী হয়েছে। একনজরে ...
যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে টানা তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ...
নির্বাচন গ্রহণযোগ্য হতে হবে : প্রধান নির্বাচন কমিশনার
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। বর্তমান সরকারের প্রতিশ্রুতিও তাই। রাজনৈতিকভাবেও ...
ময়মনসিংহ বিভাগে ভোটার সংখ্যা ৯৫ লক্ষ ৬৫ হাজার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় মোট ভোটার সংখ্যা ৯৫ লক্ষ ৬৫ হাজার ২২২ জন এবং মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৩ হাজার ...
ব্রহ্মপুত্রে নৌকা ভাসিয়ে মোহিত উর রহমান শান্তর প্রচারনা
ব্রম্মপুত্র নদে নৌকায় চড়ে আজ ১৮ ডিসেম্বর বিকেলে হাজার হাজার জনতার উপস্থিতিতে বক্তব্য রাখতে গিয়ে নৌকার মাঝি মোহিত উর রহমান শান্ত বলেছেন–মহান স্বাধীনতার স্থপতি ...
ময়মনসিংহে নৌকা হারালেন ২ আওয়ামী লীগ প্রার্থী
মহাজোটের সঙ্গে আওয়ামী লীগের আসন ভাগাভাগিতে ময়মনসিংহে নৌকা হারিয়েছেন দুই আওয়ামী লীগ প্রার্থী । এ নিয়ে নৌকা মনোনীত এই দুই আওয়ামী লীগ নেতার কর্মী-সমর্থকদের ...













