ময়মনসিংহ নগরীর গুলকী বাড়ি এলাকায় স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা করার মতো মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (ভোরে) এক প্রবাসী ব্যক্তি তার সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পরে নিজেই আত্মহত্যা করেন।
নিহত নারী রওশন আক্তার (৪২) নেত্রকোনা জেলার রাজুর বাজার এলাকার বাসিন্দা। তার প্রাক্তন স্বামী রাকিবুল করিম রাকিব (৫০) ময়মনসিংহ শহরের সানকিপাড়া এলাকার। জানা গেছে, তারা বেশ কিছুদিন আগে বিবাহবিচ্ছেদ করেন। রওশন দুই মেয়েকে নিয়ে ময়মনসিংহ নগরীর গুলকী বাড়িতে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাকিব বোরকা পরে বাসায় প্রবেশ করেন। ওই সময় বাসায় ছিলেন রওশন আক্তার ও তার ছোট মেয়ে। রাকিব প্রথমে মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করেন এবং পরে রওশনকে ছুরিকাঘাত করেন। এরপর তিনি নিজেই আত্মহত্যা করেন।
নিহত রওশনের বড় মেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এবং ছোট মেয়ে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে পড়ে।
ঘটনার বিস্তারিত জানাচ্ছে পুলিশ (ভিডিও) :
স্ত্রী হত্যা ও স্বামীর আত্মহত্যা ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানায়, রাকিব কিছুদিন আগে বিদেশ থেকে দেশে ফিরেছিলেন এবং এরপরই এই মর্মান্তিক ঘটনা ঘটান।
আরও পড়ুন>> ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী প্রায় ৭৯ হাজার
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং শোকের ছায়া নেমে আসে। এ ঘটনার তদন্ত চলমান রয়েছে বলেও জানা যায়।